পবিত্র মক্কা নগরীতে হাজীদের নিরাপত্তায় প্রথমবারের মতো নারী সেনাদের নিয়োগ দিয়েছে সৌদি।
গত এপ্রিল থেকেই সৌদির বেশ কয়েকজন নারী সেনাসদস্য মক্কা ও মদীনায় কাজ করেন।
যে কয়েকজন নারী হাজীদের নিরাপত্তায় যারা কাজ করেছেন তাদের মধ্যে একজন হলেন মোনা।
খাকি রঙের সামরিক পোশাকের সঙ্গে লম্বা জ্যাকেট, ঢিলেঢালা ট্রাউজার ও কালো কাপড়ে মাথার চুল ঢাকা মোনা মক্কার গ্র্যান্ড মসজিদে নিরাপত্তা দায়িত্ব পালন করছেন।
পারিবারিক নাম প্রকাশে অনিচ্ছুক এই নারী বলেন, আমি আমার বাবার পেশাকে ভালোবেসে সেনাবাহিনীতে যোগ দিয়েছি।
আজ আমি পবিত্র স্থান মক্কার গ্র্যান্ড মসজিদে দাঁড়িয়ে আছি।
হাজিদের সেবা করা খুব মহান ও সম্মানজনক কাজ।