যুক্তরাষ্ট্রে এবার মাংকি পক্সের হানা

করোনায় বিধ্বস্ত যুক্তরাষ্ট্রে প্রায় দুই দশক পর আবারও ‘মাংকি পক্স’ হানা দিয়েছে। ভাইরাসটির সংক্রমণের শঙ্কায় দেশটির ২৭টি অঙ্গরাজ্যের অন্তত ২০০ ব্যক্তিকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছে বলে জানিয়েছে সে দেশের স্বাস্থ্য বিভাগ।
বিবিসির খবরে বলা হয়, মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, দেশটির টেক্সাসের একজন বাসিন্দা সম্প্রতি নাইজেরিয়া ভ্রমণে যান।
সেখান থেকে টেক্সাস ফেরার পর ওই ব্যক্তির সংস্পর্শে যাওয়া ফলে একাধিক ব্যক্তি মাংকি পক্সের সংক্রমণের শিকার হন।
বর্তমানে শারিরীক অবস্থা স্থিতিশীল থাকলেও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments (0)
Add Comment