মালয়েশিয়ায় এক বাংলাদেশির হাতে আরেক প্রবাসী বাংলাদেশি খু’ন

মালয়েশিয়ায় কথা কাটাকাটির জেরে এক বাংলাদেশিকে হত্যার অভিযোগে আরেক বাংলাদেশিকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার পুলিশ।
তারা দুজনই একই কক্ষে থাকতেন এবং একই জায়গায় কাজ করতেন বলে জানা গেছে।

তবে পুলিশ নিহত বাংলাদেশি ও গ্রেফতার বাংলাদেশির নাম-ঠিকানা প্রকাশ করেনি।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদন থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এদিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তুয়ানকু হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

Comments (0)
Add Comment