ক্রীড়া জগতের ‘সর্বোচ্চ পুরস্কার’ অলিম্পিক লরেল পেলেন ড. মুহাম্মদ ইউনুস

নানান চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখছে টোকিও অলিম্পিক।
শুক্রবার থেকে শুরু হয়েছে অলিম্পিকের এবারের আসর।
এতে অংশ নিয়েছেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রীড়াবিদ।
তাদের হাত ধরে যেকোনো সাফল্য আসুক, এমনটাই প্রত্যাশা দেশবাসীর।
তবে ক্রীড়াবিদদের আগেই অলিম্পিক থেকে দেশের জন্য অনন্য এক সম্মান বয়ে আনলেন বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস।
তাকে ‘অলিম্পিক লরেল’ সম্মাননায় ভূষিত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

শুক্রবার জাপানে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
অনুষ্ঠানে ক্রীড়াবিদদের প্যারেড শুরুর আগেই ড. ইউনূসকে সম্মাননা দেয় আইওসি।
তবে অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন না শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ইউনূস।
তাকে ভাচ্যুয়ালি সম্মাননা দেয়া করা হয়।

Comments (0)
Add Comment