এসময় যাত্রীরা সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ যশোর, রাজশাহী, বরিশাল ও সৈয়দপুর থেকে ঢাকা ভ্রমণ করতে পারবেন মাত্র ১ হাজার ৯৯৯ টাকায়। এ সুযোগ চালু থাকবে ঈদ পূর্ববর্তী জুলাই ১ থেকে ৭ তারিখ পর্যন্ত। ঈদ পরবর্তী জুলাই ৮ থেকে ১৪ তারিখ পর্যন্ত ঢাকা থেকে যশোর, রাজশাহী, বরিশাল ও সৈয়দপুর ভ্রমণ করা যাবে একই মূল্যে। উভয় ক্ষেত্রে ভাড়া শুধু ওয়ান ওয়ের জন্য প্রযোজ্য।
উল্লেখ্য, ইউ এস বাংলার ঢাকা থেকে প্রতিদিন যশোর ও সৈয়দপুরে দু’টি ফ্লাইট পরিচালিত হয়। এছাড়া ঢাকা থেকে বরিশাল সপ্তাহে ৪টি ফ্লাইট রবি, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার এবং ঢাকা থেকে রাজশাহী সপ্তাহে ৩টি ফ্লাইট শনি, সোম ও বুধবার পরিচালিত হয়।