হাসপাতালে টিকা নিতে এসে বিড়ম্বনায় প্রবাসীরা

ঈদের ছুটির পর হাসপাতালগুলোতে করোনাভাইরাসের টিকা নিতে আসা মানুষের চাপ বেড়েছে।
বেড়েছে রোগীর সংখ্যাও। হাসপাতালগুলোতে আইসিইউ-বেড খালি নেই।

তবে টিকা নিতে আসা মানুষরা অভিযোগ করেছেন নিবন্ধন করলেও টিকা দেয়ার জন্য ম্যাসেজ পেতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে।
যেসব প্রবাসীদের ফ্লাইটের ডেট কাছাকাছি তারা ম্যাসেজ না পেয়েও টিকা নিতে এসে পড়ছেন বিপাকে।

কর্তৃপক্ষের সদুত্তর না পেয়ে করছেন হট্টগোল।
সোমবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এমন চিত্র দেখা যায়।

Comments (0)
Add Comment