পাবনার ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এলাকাবাসী এক ইমাম (২৮) ও গ্রামের এক গৃহবধূকে আটক করেছে।
তাদের দাবি, ইমামকে ওই গৃহবধূর সঙ্গে গভীর রাতে পাওয়া যায়।
গ্রামবাসীর দুজনকে সারা রাত সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে দড়ি দিয়ে একসঙ্গে বেঁধে রাখে।
এ নিয়ে গ্রামের কিছু সচেতন মানুষ প্রতিবাদ করলে সকালে তাদের বাঁধন খুলে দেওয়া হয়। তবে দুজনকেই এলাকাবাসী তাদের হেফাজতে আটক রাখে।
পরে পুলিশ এসে থানায় নিয়ে যায়।
এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তারা থানায় ছিল।
রবিবার দিবাগত রাত একটার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর (ভাটোপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
আটক যুবক ওই গ্রামের মসজিদের ইমাম ও নারী মসজিদের পাশের এক আনসার সদস্যের স্ত্রী ও দুই সন্তানের জননী।