‘আমি লিডার নই, ক্যাডার, স্ট্রিট ফাইটার’

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিজেপিকে হারাতে হলে সবাইকে একজোট হয়ে লড়তে হবে।
আমি একা কিছু করতে পারব না।
আমি লিডার নই, ক্যাডার।
আমি স্ট্রিট ফাইটার।’ বুধবার কংগ্রেসপ্রধান সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আলোচনা খুবই সফল হয়েছে।

তিনি বলেন, ‘সোনিয়াজি চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন, গিয়েছিলাম।
দেশের রাজনীতি ও বিজেপিবিরোধী ঐক্য নিয়ে কথা হয়েছে।
পেগাসাস-কাণ্ড ও করোনা নিয়েও আলোচনা হয়।
আশা করি, ভবিষ্যতে ইতিবাচক ফল আসবে।

দুই বছর পর রাজধানী দিল্লি সফর করছেন। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে ২০২৪ সালে ক্ষমতাচ্যুত করার রূপরেখা তৈরি করতেই তার এই সফর।
দিল্লি যাওয়ার আগেই বিজেপিবিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন তিনি।
রাজধানীতে পৌঁছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করছেন।
এরই ধারাবাহিকতায় বুধবার কংগ্রেসপ্রধান সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন।

Comments (0)
Add Comment