টিম অস্ট্রেলিয়া এখন ঢাকায়

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ১১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছে অসিরা।

শেষ মুহূর্তে ইনজুরির কারণে আসতে না পারা নিয়মিত অধিনায়ক অ্যারোন ফিঞ্চসহ আট শীর্ষ তারকাকে ছাড়াই বাংলাদেশে খেলতে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
আগেই জানা, অসি দলে নেই সাত শীর্ষ তারকা স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিনস, মার্কাস স্টয়নিস, ঝিয়ে রিচার্ডসন এবং কেইন রিচার্ডসন।

Comments (0)
Add Comment