বিয়েবাড়িতে হাজির হয়েছিলেন প্রেমিকা, দুজনকেই বিয়ে করে পস্তাচ্ছেন সেই যুবক

বিয়েবাড়িতে হুট করে এসে হাজির হয়েছিল প্রাক্তন প্রেমিকা।
উপায়ন্তর না পেয়ে পরিবারকে ম্যানেজ করে দুজনকেই বিয়ে করেছিলেন ইন্দোনেশিয়ার এক যুবক।
ঠিক যেন ‘দো ফুল এক মালি!’ বা জোড়া বিকল্প।
কিন্তু ইন্দোনেশিয়ার ওই যুবকের কাছে এই জোড়া বিকল্পই আপাতত জোড়া সমস্যায় পরিণত হয়েছে।

২০ বছরের ওই যুবকের বিয়ের দিন এসে হাজির হয়েছিলেন তার আগের প্রেমিকা।
ঘটনাচক্রে তাকে বিয়েও করেন তিনি।
কিন্তু জোড়া বিয়ের পর তার উপলব্ধি, ‘বড় ভুল হয়ে গিয়েছে!’
ওই যুবকের নাম নুর খুসনুল কোটিমা। তিনি এখনো বেকার।
তাই বিয়ের পর দুই স্ত্রীর ভরণপোষণ নিয়ে বিপাকে পড়েছেন তিনি।

নুর যাকে বিয়ে করছিলেন, তার নাম কোরিক আকবর। তারও বয়স ২০।
কোরিক বলেন, নেটমাধ্যমেই আমাদের বিয়ের কথা জানতে পেরেছিলেন আমার স্বামীর আগের প্রেমিকা ইউনিতা রোরি।
তারপর আমাদের বিয়ের দিনই এসে হাজির হন তিনি। আমার স্বামীকে বিয়ে করতে চান।

কোরিকের বাড়িতেই এসেছিলেন ইউনিতা।
আগের প্রেমিককে দেখে নুর প্রথমে হকচকিয়ে গেলও পরে তাকেও বিয়ে করে নেন।
নুর বলেছেন, পরিবারের সঙ্গে আলোচনা করেই আমি ওই সিদ্ধান্ত নিই।
দু’জনকে বিয়ে করার পণও ছিল সমান। সাড়ে ১৭ লাখ রুপাইয়া (বাংলাদেশি মুদ্রায় ৯৯৭৫ টাকা)।
কিন্তু বিয়ের পর এখন মনে হচ্ছে ওই সিদ্ধান্ত নিয়ে বড় ভুল করে ফেলেছি।

নুর জানিয়েছেন, দুই স্ত্রীকে এখন বোঝা মনে হচ্ছে তার।
কারণ তিনি বেকার। এবং দুই স্ত্রীর ভরণপোষণ এখন তার উপরেই নির্ভর করছে।

Comments (0)
Add Comment