২০২৩ সাল পর্যন্ত মিয়ানমারে জরুরী অবস্থা

রবিবার টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে মিয়ানমারের সেনা ও জান্তাপ্রধান মিন অং হ্লাইং বলেন, দেশের জরুরি অবস্থা শেষ হচ্ছে আগামী ২০২৩ সালের আগস্টে।
এর মাঝেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বার্তা সংস্থা এএফপির বরাতে জানা যায়, টেলিভিশন ভাষণে মিন অং হ্লাইং বলেন, ‘আমরা ২০২৩ সালের আগস্টের মধ্যে জরুরি অবস্থা প্রত্যাহার করে নেব।
আর ওই সময়ের মধ্যে কোনো ধরনের ব্যর্থতা ছাড়াই বহুদলের অংশগ্রহণে একটি নির্বাচনের আয়োজন করার প্রতিশ্রুতি দিচ্ছি আমি।’

মিয়ানমারের বর্তমান জান্তা সরকার বিশেষ প্রতিনিধির সঙ্গে সংলাপে বসতেও রাজি আছেন মিন অং।
ভাষণে মিন অং হ্লাইং মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলেন।
তবে কখন এ পদক্ষেপ নেয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

Comments (0)
Add Comment