সংক্রমণ শুরুর এক বছর যেতে না যেতেই ফের করোনাভাইরাসের প্রকোপ বেড়েছে চীনে।
করোনার প্রথম সংক্রমণস্থল উহানে ফের আক্রান্তের খোঁজ মেলায় সেখানকার সব বাসিন্দার নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
মঙ্গলবার উহান প্রশাসনিক কর্মকর্তাদের বরাতে এ খবর দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। সোমবার উহানের প্রশাসনিক কর্মকর্তারা জানায়, শহরের পরিযায়ী শ্রমিকদের মধ্যে সাত জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।
এক বছর পরে এই ঘটনা ঘটেছে।
তার পরেই সব বাসিন্দাদের বাড়ির ভিতরে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
গণপরিবহণ বন্ধ করে দেয়া হয়েছে।
গণ হারে নমুনা পরীক্ষাও শুরু হয়েছে।