অবশেষে অফিসিয়ালি বিল গেটস এবং মেলিন্ডা গেটস তাদের দীর্ঘ ২৭ বছরের সম্পর্কের ইতি টানলেন।
এর মাধ্যমে সোমবার (২ আগস্ট) এই শতাব্দীর সব থেকে ব্যয়বহুল বিবাহ বিচ্ছেদ সংঘটিত হলো।
বিচ্ছেদ চুক্তিতে উল্লেখ করা হয়েছে, ‘বিবাহটি টিকিয়ে রাখা অসম্ভব ছিল।’
বিচ্ছেদ চুক্তির মাধ্যমে বিল গেটস এবং মেলিন্ডা গেটস কেউ কারো বিচ্ছেদ পরবর্তী দায়ভার গ্রহণ করবে না।
এমনকি মেলিন্ডা নিজের নামের শেষে গেটসের নামটি বজায় রাখবে বলে জানিয়েছে।
এতদিন বিল গেটস এবং মেলিন্ডা গেটসের প্রতিষ্ঠান ‘গেটস ফাউন্ডেশন’ নিয়ে যে ধূম্রজাল সৃষ্টি হয়েছিল বিচ্ছেদ চুক্তির মাধ্যমে সেটি পরিষ্কার হয়ে গেল।
এখন থেকে দু’জনই একত্রে এই ফাউন্ডেশনের হয়ে কাজ করবে বলে জানায় গেটস দম্পতি।
এর আগে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস টুইটের মাধ্যমে তাদের বিচ্ছেদের খবর বিশ্ববাসীর কাছে প্রকাশ করে।
গেটস টুইটে বলেন, ‘আমরা এক সঙ্গে চমৎকার তিনটি সন্তানকে বড় করেছি এবং গড়ে তুলেছি একটি ফাউন্ডেশেন যেটি পুরো বিশ্বের মানুষের স্বাস্থ্যের এবং কর্মের উৎপাদনশীলতা নিয়ে কাজ করে।’