দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে।
নমুনা পরীক্ষার হিসাবে দেশের সব বিভাগে শনাক্ত রোগীর হার বাড়ছে।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্তের হার ২৮ দশমিক ৫৪ শতাংশ।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫৫ হাজার ২৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৮ লাখ ৯৯ হাজার ১৬৯টি।
নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ২৮ দশমিক ৫৪ শতাংশ।
গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক শূন্য ৪১ শতাংশ।