টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস উইং এ কথা জানায়।

বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে শেখ হাসিনা আশাপ্রকাশ করেন।

প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ।
শুরুতে ব্যাটিংয়ে নেমে অজি পেসারদের তোপের মুখে মাঝারি সংগ্রহ পেলেও জবাবে দুর্দান্ত বোলিংয়ে জয় তুলে নেয় টাইগাররা।

মঙ্গলবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২৩ রানে জিতেছে বাংলাদেশ।

Comments (0)
Add Comment