ফ্রান্সে করো’নার চতুর্থ ঢেউ

করোনাভাইরাসের চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে ফ্রান্সে। গত জুলাইতে ফ্রান্সে করোনার দৈনিক সংক্রমণ সর্বোচ্চ ৩ হাজারে পৌঁছেছিল।
চলতি মাসে তা ২০ হাজারে পৌঁছে গেছে। প্রতিদিনই সংক্রমণের হার লাফিয়ে বাড়ছে।
উদ্বেগ বাড়িয়েছে ডেলটার সংস্করণ।
এরই মধ্যে নতুন স্বাস্থ্য পাশ চালু করার কথা ভাবছে ফরাসি সরকার।
এরই মধ্যে বেশ কিছু জায়গায় এ ধরনের পাশ চালু হয়ে গেছে।
সরকার জানিয়েছে, এবার থেকে বাসে-ট্রেনে উঠলেও ঐ পাশ দেখাতে হবে। খবর ডয়চেভেলের

স্বাস্থ্য পাশে একটি কিউআর কোড থাকবে।
সেই কোড স্ক্যান করলেই জানা যাবে দুটি টিকা নেওয়া আছে কি না।
টিকা নেওয়া থাকলে অবাধে সর্বত্র যাতায়াত করা যাবে। তবে করোনাবিধি মানতে হবে। ভ্যাকসিন নেওয়া না থাকলে বহু জায়গাতেই যাওয়া যাবে না।
এমনকি, বাসে-ট্রেনেও ওঠা যাবে না।
৪৮ ঘণ্টা আগের আরটিপিসিআর নেগেটিভ টেস্ট রিপোর্ট থাকলেই যাতায়াত করা যাবে। সরকারের দাবি, নতুন নিয়ম চালু করলে টিকা নেওয়ার প্রবণতা আরও বাড়বে।

Comments (0)
Add Comment