বড় বিপদ থেকে রক্ষা পেল মুম্বাইগামী ফ্লাইটের যাত্রীরা

ইন্ডিগোর যাত্রীবাহী ফ্লাইটের কার্গো হোল্ডারে ঘাপটি মেরে ছিল সাপটি!
বিমানটি উড়ার আগেই এ রোমহর্ষক ঘটনা চোখে পড়ায় বড় বিপদ থেকে রক্ষা পেলেন ভারতের কলকাতা থেকে মুম্বাইগামী বিমানের যাত্রীরা।
যদিও ততক্ষণে আতঙ্ক যা ছড়ানোর ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় দমদম বিমানবন্দরের ঘটনায় এ চাঞ্চল্য ছড়ায়।
পরে অন্য বিমানে যাত্রীদের মুম্বাই পাঠানো হয়েছে বলে খবর।
এ ঘটনা মনে করিয়ে দিচ্ছে বিখ্যাত হলিউডি সিনেমা ‘Snakes on a Plane’ কে।
যেখানে দেখানো হয়েছিল একটি যাত্রীবোঝাই বিমান জুড়ে বিষধর সাপের দাপট।
পর্দার সে বিভীষিকার সামান্য অংশ দেখা গেল কলকাতা বিমানবন্দরে।
বিষয়টা সিনেমার মতো ভয়াবহ না হলেও, যথেষ্ট আতঙ্কের সৃষ্টি করে।

Comments (0)
Add Comment