অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা তিনটি ম্যাচে জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্য ও ম্যানেজমেন্ট সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার রাতে পৃথক বার্তায় তারা এ অভিনন্দন জানান।
রাষ্টপতির কার্যালয় বলছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা তিনটি ম্যাচে জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট টিমের সব সদস্য ও ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
টাইগারদের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।