বিশ্বে করোনাভাইরাস একদিনে আরও ৯ হাজার মৃত্যু

বৈশ্বিক মহামারি করোনায় আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কমেছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬৮ হাজার ২৯০ জন।
এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ কোটি ২৯ লাখ ৭৮ হাজার ৬১ জন।

একদিনে মারা গেছেন ৯ হাজার ৬ জন।
এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ লাখ ৯৯ হাজার ৬৪০ জনে।

করোনায় আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে রোববার সকালে এই তথ্য জানা গেছে।

সুস্থ হয়ে উঠেছেন আরও ৪ লাখ ১০ হাজার ৭৫৭ জন।
সবমিলিয়ে সুস্থ হয়েছে ১৮ কোটি ২৩ লাখ ১৩ হাজার ২৪১ জন।

Comments (0)
Add Comment