অস্ট্রেলিয়ায় চলতি বছর দৈনিক রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে শনিবার (৭ আগস্ট)।
করোনার অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়াচ্ছে দেশটির রাজ্যগুলোতে।
সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে জনবহুল তিনটি রাজ্য নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ডে। আল জাজিরার খবরে এ তথ্য জানা গেছে।
ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে তিনটি রাজ্যের প্রায় দেড় কোটি মানুষকে কঠোর লকডাউনের আওতায় আনা হয়েছে, যা অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার ৬০ শতাংশ।
শনিবার দেশটিতে করোনায় আক্রান্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা এ বছরে সর্বোচ্চ।
নিউ সাউথ ওয়েলসে ৩১৯ জন করোনা আক্রান্ত শনাক্ত করা গেছে একদিনে।
এদিকে, সিডনিসহ এর আশপাশের লোকজনকে দুইশো কিলোমিটারের বাইরে যেতে মানা করেছে স্থানীয় প্রশাসন। এসব এলাকায় কড়া লকডাউন চলছে কয়েক সপ্তাহ ধরে।