অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।
লক্ষ্য ছিল অজিদের হোয়াইটওয়াশ করা।
কিন্তু চতুর্থ ম্যাচ জিতে মান বাঁচিয়েছে অস্ট্রেলিয়া।
সিরিজ জয় নিশ্চিত হওয়ায় শেষ টি-টোয়েন্টি খেলবে না সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম।
এ বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
যদিও চতুর্থ ম্যাচ জিতলে প্রেক্ষাপট ভিন্ন হতো।
শেষ ম্যাচে জিতে অস্ট্রেলিয়াকে হোয়াটওয়াশ করার চেষ্টায় অবশ্যই খেলতেন মিস্টার সেভেন্টি ফাইভ।
সেই শ্রীলঙ্কা সিরিজ থেকে ‘বায়োবাবল’ তথা জৈব সুররক্ষা বলয়ে থাকতে থাকতে মানসিকভাবে ক্লান্ত সাকিব আল হাসান।
পরিবার থেকেও লম্বা সময় হলো দেশান্তরী হয়ে আছেন।