বাড়ি ফিরলো আপেলের সমান ওজন নিয়ে জন্মানো শিশুটি

চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলো বিশ্বের সবচেয়ে ছোট্ট শিশু কেউইক ইউ জুয়ান।
১৩ মাস ধরে নিবিড় চিকিৎসার পর অবশেষে সিঙ্গাপুরের একটি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে সে।

এক বছর আগে নির্ধারিত সময়ের প্রায় ১৫ সপ্তাহ আগেই জন্মানো জুয়ানের ওজন ছিল একটি বড় সাইজের আপেলের সমান। মাত্র ২১২ গ্রাম এবং লম্বায় ছিল মাত্র ২৪ সেন্টিমিটার।
এখন তার ওজন ছয় কেজির সামান্য বেশি।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসিতে সোমবার প্রকাশিক এক প্রতিবেদনে বলা হয়, এর আগে জন্মের সময় সবচেয়ে কম ওজনের রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের একটি মেয়ের। তার ওজন ছিল ২৪৫ গ্রাম।

Comments (0)
Add Comment