বাংলাদেশে সফরে কোনো বড় খেলোয়াড়কে পাঠাচ্ছেনা নিউজিল্যান্ড

শুধু ভারত আর ইংল্যান্ডই নয়, একসঙ্গে একাধিক দল ঘোষণা করার ক্ষমতা রাখে নিউজিল্যান্ডও।
সেটাই এবার বাংলাদেশ সফরে দেখাচ্ছে তারা।
একসঙ্গে চারটি দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড।
তবে এর মধ্যে বিস্ময় জাগানিয়া সংবাদ হলো বাংলাদেশ এবং পাকিস্তান সফরের জন্য যে দল গঠন করা হয়েছে, সেই দলে নেই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের কেউই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজটা মূলতঃ প্রস্তুতিমূলক।
নিজেদেরকে শেষবারের মত ঝালাই করে নেয়ার।
কিন্তু করোনা মহামারির মধ্যে অতিরিক্ত সতর্কতা হিসেবে সিরিজটাতেই শুধুমাত্র অংশহণ করছে তারা।
যে কারণে বাংলাদেশ সফরের জন্য ভিন্ন একটি দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড।

Comments (0)
Add Comment