৭২ ঘণ্টায় আফগানিস্তানে ২৭ শি’শু নিহ’ত

আফগানিস্তানে সরকার বাহিনী এবং তালেবানের মধ্যে সংঘাতে গত তিন দিনে কমপক্ষে ২৭ শিশু নিহত হয়েছে।
বিভিন্ন শহর দখলে আগ্রাসী হয়ে উঠেছে তালেবান।
অপরদিকে তালেবানকে হটাতে লড়াই চালিয়ে যাচ্ছে আফগান সৈন্যরা।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, শিশুদের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।

এদিকে প্রায় এক মাস ধরে চলা সহিংসতায় এক হাজারের বেশি বেসামরিক নিহত হয়েছে। সোমবার এক বিবৃতিতে ইউনিসেফ বলছে, শিশুদের বিরুদ্ধে নৃশংসতা দিন দিন বাড়ছেই। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, গত তিন দিনে কান্দাহার, খোস্ত এবং পাকতিয়ায় ২৭ শিশু নিহত হয়েছে। এছাড়া আরও ১৩৬ শিশু আহত হয়েছে।

আফগানিস্তানে ইউনিসেফের কর্মকর্তা সামান্থা মোর্ট বলেন, শিশুদের জন্য বিশ্বের সবচেয়ে খারাপ স্থানে পরিণত হয়েছে আফগানিস্তান।
গত ২৭ ঘণ্টায় পরিস্থিতির আরও অবনতি ঘটেছে।

Comments (0)
Add Comment