৫৩ কোটি মার্কিন ডলারের লোকসানে জাপান এয়ারলাইনস

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ৫৩ কোটি ১০ লাখ ডলার নিট লোকসানের কথা জানিয়েছে জাপান এয়ারলাইনস কোম্পানি।
সম্প্রতি এক প্রতিবেদনে এমনটা জানায় উড়োজাহাজ পরিবহন সংস্থাটি।

কিয়োদো নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের বৃহৎ এ উড়োজাহাজ পরিবহন সংস্থাটি ব্যয়সংকোচন নীতিমালা গ্রহণ করায় লোকসানের পরিমাণ কিছুটা হ্রাস পেয়েছে।

গত বছরের একই সময়ে তাদের নিট লোকসানের পরিমাণ ছিল ৯ হাজার ৩৭১ কোটি ইয়েন।
আয় মন্দা সত্ত্বেও গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় চলতি বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির বিক্রির পরিমাণ ৭৪ দশমিক ১ শতাংশ বেড়ে ১৩ হাজার ৩০৩ কোটি ইয়েনে পৌঁছেছে।

চলতি অর্থবছরের জন্য পূর্বে কোনো ধরনের আয় পূর্বাভাসও প্রকাশ করেনি জাপান এয়ারলাইনস।

Comments (0)
Add Comment