করোনা ছড়িয়েছে পুরো বিশ্বে। করোনায় বিশ্বে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৩ লাখ ২৬ হাজার ৮শ ৭৭ জনের।
আক্রান্ত হয়েছেন ২০ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার ৮শ ১০ জন।
তবে ইতোমধ্যে ১৮ কোটি ৩৮ লাখ ৯৯ হাজার ১শ ৬৬ জন সুস্থ হয়ে উঠেছেন।
বুধবার (১১ আগস্ট) সকাল সোয়া ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য পাওয়া গেছে।
বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়েছে।
করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তৃতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল।