বাংলাদেশে অস্ট্রেলিয়ার মতোই সুবিধা পাচ্ছে নিউজিল্যান্ড

একের পর এক শর্ত-আবদার মেনে সফলভাবে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর আয়োজন করতে সক্ষম হয়েছে বিসিবি।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হেরে বাড়ি ফিরেছে অজিরা।
সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে এবার ঢাকায় আসছে নিউজিল্যান্ড।
তাদের জন্য প্রায় একইরকম সুযোগ সুবিধার ব্যবস্থা দেয়ার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের কাছে বিষয়টি জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরটা বিসিবি’র জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল জানিয়ে তিনি বলেন, আসার আগে থেকেই আমাদের ক্রিকেট পরিচালনা বিভাগ ও মেডিকেল বিভাগের সঙ্গে যোগাযোগ করে আসছিল।
বিভিন্ন বিষয় বিশেষ করে তাদের প্লেয়ারদের স্বাস্থ্য সুরক্ষায় যে চাহিদাগুলো ছিল, বেশ কিছু বিষয় তারা আমাদের আগেই জানিয়েছিল যে নিশ্চিত করতে হবে।

Comments (0)
Add Comment