বিশ্বে একদিনে আরও ১০ হাজার মৃ’ত্যু

বৈশ্বিক মহামারি করোনায় আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা বেড়েছে।
সবশেষ গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ২৯২ জন।
অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে ৭১ জন।
এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৩ লাখ ৪৭ হাজার ৮৮৮ জনে।
একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯ হাজার ৭৭৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৩৬ হাজার।
এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ কোটি ৬২ লাখ ২৯ হাজার ৪৪৯ জনে

Comments (0)
Add Comment