বিশ্বে নতুন আক্রান্ত ৭ লাখ ১৯ হাজার

বৈশ্বিক মহামারি করোনায় আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা বেড়েই চলছে।
সবশেষ গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৬৮ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৩ লাখ ৫৭ হাজার ২৪০ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১৯ হাজার ২০৪ জন।

এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ কোটি ৬৯ লাখ ৮ হাজার ২৮২ জনে।

করোনায় আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে শনিবার (১৪ আগস্ট) সকালে এই তথ্য জানা গেছে।

Comments (0)
Add Comment