এবার ভারতকে তালেবানের হুঁশিয়ারি

আফগানিস্তানের একের পর এক এলাকা দখল করছে তালেবান।
এই পরিস্থিতিতে সেখানে বসবাসকারী ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার কাজ শুরু করেছে নয়াদিল্লি।
তবে ভারত যদি আফগানিস্তানকে সাহায্য করার জন্য সেনা পাঠায় তা হলে ভাল হবে না বলে ভারতকে হুঁশিয়ারি দিল তালেবান।
শনিবার এসব জানিয়েছে ভারতীয় পত্রিকা আনন্দবাজার।

প্রতিবেদনে বলা হয়, তালেবান মুখপাত্র সুহেল শাহীন বলেন, ‘সেনার ভূমিকা বলতে আপনারা কী বলতে চাইছেন?
যদি ভারতীয় সেনা আফগান সেনাকে সাহায্য করার জন্য আসে তা হলে সেটা তাদের জন্য ভাল হবে না।
আফগানিস্তানে অন্য দেশের সেনাদের সঙ্গে কী হয়েছে সেটা সবাই দেখেছে।
তারা এলে আগে থেকে সব জেনেই আসবে।

Comments (0)
Add Comment