ক্ষমতা ‘গ্রহণে’ প্রেসিডেন্ট প্যালেসে যাচ্ছে তালেবান

ক্ষমতা ‘হস্তান্তর’-এর প্রস্তুতির জন্য তালেবানের পক্ষ থেকে একটি সমঝোতাকারী দল আফগান প্রেসিডেন্সিয়াল প্যালেসের দিকে রওয়ানা হয়েছে।
এক আফগান কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এ তথ্য জানিয়েছেন।

নামপ্রকাশে অনিচ্ছুক আফগান সরকারের ওই কর্মকর্তা জানিয়েছেন, তাদের লক্ষ্য ছিল তালেবানের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা।

অবশ্য তালেবান নেতারাও জানিয়েছেন, তারা জোরপূর্বক কাবুল দখল করতে চান না। তাদের এক নেতার বরাতে রয়টার্স জানিয়েছে, কাবুল ছাড়তে আগ্রহীদের নিরাপদে বের হওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছে তালেবান।
রাজধানীতে সহিংসতা চালানো থেকে বিরত থাকতেও যোদ্ধাদের নির্দেশ দেওয়া হয়েছে।

Comments (0)
Add Comment