প্রেসিডেন্ট বাইডেনকে লজ্জায় পদত্যাগ করতে বললেন ট্রাম্প

মার্কিন সেনা প্রত্যাহারের মধ্যে দিয়ে আফগানিস্তান দখল করেছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তালেবান।
এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পদত্যাগ দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প বলেছেন, ‘জো বাইডেন আফগানিস্তানে যা ঘটতে দিয়েছেন তার জন্য লজ্জায় তার পদত্যাগ করা উচিত।’
তবে ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার আরও ভিন্নভাবে এবং আরও সফলতার সঙ্গে হতো বলে দাবি করেন।

এমন সংবাদের পর প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের তরফ থেকে ডোনাল্ড ট্রাম্পের পাল্টা সমালোচনা করে বলা হয়েছে, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে তালেবানের সঙ্গে চুক্তি স্বাক্ষর ট্রাম্পের আমলেই হয়েছে। তবে বিবিসির খবরে বলা হয়েছে, আফগানিস্তানের সেনা প্রত্যাহার কিভাবে হবে তার দায়িত্ব বাইডেন প্রশাসনের উপর ছিল।

Comments (0)
Add Comment