সন্তানের পিতা কে জানেন না মা

অন্তঃসত্ত্বা হয়ে প্রায় তিনমাস ধরে বাজারের অলিগলি ঘুরে বেড়ানো বুদ্ধিপ্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন তরুণী অবশেষে কন্যা সন্তানের মা হলেন।
রবিবার মদন স্বাস্থ্য কমপ্লেক্সে এ কন্যা সন্তানের জন্ম হয়।
তরুণীর অন্তঃসত্ত্বার খবর শুনে তার গ্রামের বাড়ি খোঁজ খবর নেন এবং চিকিৎসাসহ সকল দায়িত্ব গ্রহণ করেন মদন উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ।

জানা গেছে, ওই বুদ্ধি প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন তরুণী অন্তঃসত্ত্বা হয়ে প্রায় তিনমাস বাজারের অলি-গলি ঘুরে বেড়ানোর সময় আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার খবর পেয়ে বিষয়টি মদন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন।
এমন অবস্থায় তাকে উদ্ধার করে মদন উপজেলার গোবিন্দশ্রী তার গ্রামে বাড়ি পাঠায় এবং তার সকল দায়িত্ব গ্রহণ করেন ইউএনও বুলবুল আহমেদ।
ইউএনও নির্দেশে উপজেলা সহকারি কমিশনার ভূমি উম্মে সালমা কন্যা সন্তানটিকে দেখতে মদন হাসপাতালে যান এবং তার খোঁজ খবর রাখেন।
এদিকে মেয়েটির মা নিজেও একজন বুদ্ধি প্রতিবন্ধী। বাবা বেঁচে নেই।
ভাই বোন কেউ নেই। স্বজন বলতে রিকশাচালক একজন মামা আছেন।
যার রোজগার দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছে পরিবারটি।

 

Comments (0)
Add Comment