ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের প্রাণহানি

ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন।

মঙ্গলবার সকালে হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

Comments (0)
Add Comment