আফগানিস্তানের ৪৬টি বিমান জোর করে নামানো হলো

গত দু’দিনে আফগানিস্তানের কাবুল থেকে আসা ৪৬টি বিমান জোর করে নামানোর কথা স্বীকার করল উজবেকিস্তান।
তাদের দাবি, বেআইনিভাবে তাদের আকাশসীমায় ঢুকে পড়েছিল বিমানগুলো।
তাই সেগুলো নামাতে বাধ্য হয়েছে তারা।

রোববার তালেবান কাবুলের দখল নেওয়ার পর থেকেই দলে দলে দেশ ছাড়ছেন আফগান মানুষ। এই দেশত্যাগীদের মধ্যে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি ও তার ঘনিষ্ঠ সেনাকর্তা ও নিরাপত্তা কর্মকর্তারাও।
বিমানে চেপে আশপাশের দেশে আশ্রয়ের খোঁজ করছেন তারা।

এমন পরিস্থিতিতে সোমবার সকালেই উজবেকিস্তানে আফগান সেনার একটি বিমান ভেঙে পড়ার কথা সামনে আসে।
জানা যায়, রোববার গভীর রাতে বিমানটি সেখানে ভেঙে পড়ে।
শুরুতে এ নিয়ে কোনো মন্তব্যই করেনি উজবেকিস্তান সরকার।
উপগ্রহ থেকে তোলা ছবি ও ভিডিওর মাধ্যমে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানায় তারা।

কিন্তু দেশের সরকারি কর্মকর্তাদের মন্তব্যেই অসঙ্গতি ধরা পড়ে।
প্রথমে রাশিয়া জানায়, উজবেক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে তাদের।
বিমানটি নামানো হয়েছে বলে জানিয়েছে তারা।
ওই ৪৬টি বিমানে গনি সরকারের ৫৮৫ জন আফগান সেনাকর্তা ও কর্মকর্তা ছিলেন।
তাই সেগুলো নামানো হয়।

Comments (0)
Add Comment