২০ হাজার আফগান নাগরিদের আশ্রয় দেবে যুক্তরাজ্য

তালেবান আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতা দখল করার প্রেক্ষিতে ২০ হাজার আফগান শরণার্থীকে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।
মঙ্গলবার দেশটির সরকার এই ঘোষণা দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি প্রতিবেদনের তথ্য মতে, আফগানিস্তান তালেবানদের নিয়ন্ত্রণে যাওয়ার পর সবচেয়ে বেশি সংকটে পড়েছে দেশটির দোভাষীরা।
রোববার সশস্ত্র গোষ্ঠী তালেবান কাবুল দখলের পর থেকে ভিটেমাটি ছাড়তে লাখ লাখ আফগান ভিড় করছে বিমানবন্দরে।
যুক্তরাষ্ট্রসহ ৬০টির বেশি দেশ তাদেরকে জায়গা দেওয়ার আহ্বান জানিয়ে আসছে।

Comments (0)
Add Comment