‘আফগানিস্তানে যাওয়াই ছিল সবচেয়ে বড় ভুল’

আফগানিস্তানে যুদ্ধ করতে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বড় ভুল ছিল বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের শন হ্যানিটির সঙ্গে একটি বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রে এই সাক্ষাৎকারটি প্রচারিত হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করেছি, এতে আমাদের কয়েক ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে।
লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।
বরং আরও খারাপ হয়েছে। কেননা, পুনর্গঠনের কাজ করতে হচ্ছে।
সেখানে সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে।

‘মধ্যপ্রাচ্যে আটকা যাওয়াটা চোরাবালিতে পড়ার মতোই ছিল, বলেন তিনি।

Comments (0)
Add Comment