বিষণ্নতায় ভুগছে দেশের ৬১ শতাংশ শিক্ষার্থী!

দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীরা ঘরবন্দি। স্কুলের মাঠে নেই তাদের ছোটাছুটি-খেলাধুলা, বন্ধুদের সান্নিধ্যও মিলছে না।
ফলে তারা মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে।
তাদের মনের কথাও হয়তো পরিবারে শেয়ার করতে পারছে না।
ক্লাসে অটো পাশ হয়ে যাচ্ছে, সেটাও হয়তো তাদের প্রত্যাশা ছিল না।
তাছাড়া করোনাকালে অনেক অভিভাবকের চাকরি চলে গেছে, আর্থিক সংকট তৈরি হয়েছে। চারপাশে আত্মীয়-পরিজনের প্রতিনিয়ত মৃত্যুর সংবাদ।
সবকিছু মিলিয়ে অনেকের মধ্যে হতাশা ও বিষণ্নতা বেড়েছে।

করোনাকালে শিক্ষার্থীদের মানসিক চাপ বেড়েছে, ৬১ দশমিক ২ শতাংশ তরুণ-তরুণী বিষণ্নতায় ভুগছে।
৩৪ দশমিক ৯ শতাংশের মানসিক চাপ অনেক বেড়েছে।
আর ২১ দশমিক ৩ শতাংশ তরুণের ভাবনায় আত্মহত্যার চিন্তা এসেছে।
এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে বেসরকারি প্রতিষ্ঠান আঁচল ফাউন্ডেশনের গবেষণায়।

Comments (0)
Add Comment