বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার ছেলে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ ১১ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য (এমপি) ও হুইপ সামশুল হক চৌধুরী।
বুধবার চট্টগ্রামের পটিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ আব্দুল কাদেরের আদালতে এ মামলা করেন তিনি।
আদালত মামলা গ্রহণ করে বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করে আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
মামলার অন্যান্য বিবাদীরা হলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার সাইদুর রহমান, রিয়াজ হায়দার ও মোহাম্মদ সেলিম, কালের কণ্ঠের এসএম রানা এবং বাংলানিউজটোয়েন্টিফোর.কম সম্পাদক জুয়েল মাজহার।