ঢাকা থেকে দিল্লি ও কলকাতা রুটে বিমানের ফ্লাইট সূচি ঘোষণা

ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে দুইদিন ঢাকা-কলকাতা রুটে তিন দিন ফ্লাইট

ঢাকা থেকে দিল্লি ও কলকাতা রুটে বিমানের ফ্লাইট সূচি ঘোষণা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভারতে ফ্লাইট পরিচালনার জন্য নতুন ফ্লাইট সূচি ঘোষণা করেছে। এয়ার বাবল চুক্তির আওতায় ২২ আগস্ট, ২০২১ থেকে ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে দুইদিন রবিবার ও বুধবার ফ্লাইট পরিচালনা করবে বিমান। পাশাপাশি ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে তিন দিন রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করা হবে। বিমানের যেকোন সেলস্ অফিস, বিমান কল সেন্টার- ০১৯৯০ ৯৯৭ ৯৯৭ এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে এ রুটের টিকেট সংগ্রহ করা যাবে। যাত্রীদেরকে ফ্লাইটে ওঠার পূর্ববর্তী ৭২ ঘন্টার মধ্যে আরটি/পিসিআর পরীক্ষা (কোভিড পরীক্ষা) করাতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বিমানের উপ মহা ব্যবস্থাপক তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়,  ঢাকা থেকে দিল্লি ও কলকাতা রুটে কানাডার ডিহ্যাভিল্যান্ড কর্তৃক তৈরিকৃত অত্যাধুনিক ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে। নতুন এই উড়োজাহাজগুলোতে রয়েছে হেপাফিল্টার প্রযুক্তি যা মাত্র চার মিনিটেই ভিতরের বাতাসকে ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্যান্য জীবাণু থেকে মুক্ত করবে। দুই আসনের মধ্যবর্তীস্থানে পর্যাপ্ত জায়গা, এলইডি লাইটিং এবং প্রশস্ত জানালা থাকায় ভ্রমণ হবে আরামদায়ক ও আনন্দময়।

বিমানওয়েবসাইট: www.biman-airlines.com

বিমান ফেসবুক পেইজ: https://www.facebook.com/bimanbalaka/?modal=admin_todo_tour

Comments (0)
Add Comment