কয়েকশ ধারণক্ষমতার জার্মান উড়োজাহাজ কাবুল ছাড়ল মাত্র ৭ জন নিয়ে

আফগানিস্তান থেকে নিজেদের লোকজন সরিয়ে নিতে বিশাল এক সামরিক প্লেন পাঠিয়েছিল জার্মান সরকার।
কয়েকশ মানুষ পরিবহনের ক্ষমতা থাকলেও সেটি কাবুল বিমানবন্দর ছেড়েছে মাত্র সাতজন নিয়ে।
মঙ্গলবার রয়টার্স, আনাদোলু এজেন্সিসহ বেশ কিছু গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের পর আফগানিস্তানে সবচেয়ে বেশি সেনা পাঠিয়েছিল জার্মানি।
সেখানে তালেবান ক্ষমতা দখলের পরিপ্রেক্ষিতে জার্মান-আফগান দ্বৈত নাগরিকত্ব সম্পন্ন লোকজন, মানবাধিকারকর্মী, আইনজীবীসহ বিদেশি সেনাদের সহায়তা করা কয়েক হাজার আফগানকে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় দেশটি।

গত সোমবার রাতে জার্মানির একটি এ৪০০এম প্লেন কাবুল বিমানবন্দরে অবতরণ করে। ব্রিটিশ বিমান বাহিনীর তথ্যমতে, এই মডেলের একটি প্লেনে গাড়ি, হেলিকপ্টারসহ সুসজ্জিত ১১৬ জন সেনা পরিবহনের সুবিধা রয়েছে। তবে খালি অবস্থায় সেটি দুই শতাধিক মানুষ পরিবহন করতে পারে বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।

Comments (0)
Add Comment