‘সুস্থ আছেন খালেদা জিয়া’

করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পর এখন পর্যন্ত সুস্থ রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার দুপুরে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

টিকা নিয়ে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছেন কি-না জানতে চাইলে ফখরুল হেসে বলেন, পার্শ্বপ্রতিক্রিয়া যে আপনারা অন্যদিকে নিয়ে যাবেন।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলি সফু, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ।

 

 

Comments (0)
Add Comment