শিগগিরই আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে তালেবান সরকার। কিন্তু তারা কীভাবে দেশ পরিচালনা করবে সে ব্যাপারে অনেক বিষয় এখনো চূড়ান্ত হয়নি। তবে গোষ্ঠীটির সিনিয়র সদস্য ওয়াহিদুল্লাহ হাশিমি বার্তা সংস্থা রয়টার্সকে সাফ করে জানিয়েছেন, আফগানিস্তানে গণতন্ত্র থাকবে না।
এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
ওয়াহিদুল্লাহ হাশিমি বলেন, এখানে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে না।
কারণ, আমাদের দেশে এর কোনো ভিত্তি নেই।
আফগানিস্তানে আমাদের কোন ধরনের রাজনৈতিক ব্যবস্থা প্রয়োগ করা উচিত, তা নিয়ে আমরা আলোচনা করবো না।
কারণ, এটি স্পষ্ট। এটা শরিয়া আইন এবং এটাই।