আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করল ইরান

পাকিস্তানের পর এবার আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করল ইরান।
এ বিষয়টি ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা মিজান নিউজকে নিশ্চিত করেছেন ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
মন্ত্রণালয়ের সীমান্ত বিষয়ক বিভাগের পরিচালক হোসেইন কাসেমি জানান, আফগানিস্তানের ঘটনা প্রবাহ বিবেচনায় এবং করোনার বিধিনিষেধের কারণে আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের যেন প্রবেশ করতে দেওয়া না হয় সেজন্য সীমান্ত সংলগ্ন ইরানের তিনটি প্রদেশকে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে কয়েকদিন আগেই কাসেমি বলেছিলেন, আফগানিস্তান থেকে পালানো শরণার্থীর ঢল সামাল দিতে আফগান সীমান্তের কাছে ইরান শরণার্থী শিবির তৈরি করছে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত বছর অক্টোবর পর্যন্ত ইরানে আফগান শরণার্থীর সংখ্যা ছিল সাত লাখ ৮০ হাজার।

Comments (0)
Add Comment