ভারতের পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) না হলে এই রাজ্য দ্বিতীয় বাংলাদেশ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী বলেছেন, ‘এটা দলের কথা নয়, আমার ব্যক্তিগত কথা, এনআরসি (জাতীয় নাগরিকপঞ্জি) দরকার।
যোগী আদিত্যনাথজি আর হেমন্ত বিশ্বশর্মা যা যা করছেন, বাংলাতে সেটা দরকার।
নইলে এই বাংলাটা বাংলাদেশ-টু (দ্বিতীয় বাংলাদেশ) হবে।’
বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপির এক সভায় তিনি এসব বলেছেন বলে উল্লেখ করেছে পশ্চিমবঙ্গের পত্রিকা আনন্দবাজার।
প্রতিবেদনে বলা হয়, শুভেন্দুর অভিযোগ, ‘নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী সুস্থ পায়ে ব্যান্ডেজ লাগিয়ে ঘুরে বেরিয়েছেন ।
ভালো কাজ করলে প্রশংসা করব কিন্তু এখনও পর্যন্ত দিদিমণি একটাও ভালো কাজ করেননি।’
পশ্চিমবঙ্গে ‘আজ, কাল বা পরশু’ বিজেপি-র সরকার হবে বলেও দাবি করেন তিনি।