ভারতের দুই কনস্যুলেটে তল্লাশি চালালো তালেবান

আফগানিস্তানে ভারতের দুটি কনস্যুলেটে প্রবেশ করে তল্লাশি চালিয়েছে তালেবান সদস্যরা।
এসময় বিভিন্ন নথি খোঁজার পাশাপাশি পার্ক করা গাড়িও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় হতাশা প্রকাশ করে শুক্রবার ভারতীয় সূত্র বলছে, বিশ্বকে তালেবান নেতারা যে অঙ্গীকার দিয়েছিল, গ্রুপটি তার বিপরীতে গিয়ে কাজ করছে।

দিল্লিভিত্তিক এনডিটিভির খবরে বলা হয়, কান্দাহার ও হেরাতের কনস্যুলেটে তালেবান সদস্যরা প্রবেশ করে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করেছেন।

যদিও বুধবার যখন এই তল্লাশি চলে, তখন ওই দুই কনস্যুলেট বন্ধ ছিল।

Comments (0)
Add Comment