তালেবানের সমর্থনে পোস্ট করায় ১৪জন গ্রেপ্তা’র

আফগান তালেবানদের সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ায় ভারতের আসামে ১৪ জনকে গ্রে’প্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন মেডিকেল কলেজের শিক্ষার্থী।

আসাম পুলিশ সূত্র জানায়, আসামের ১১টি জেলা থেকে ১৪ জনকে গ্রে’প্তার করা হয়েছে। এর মধ্যে রয়েছে হাইলাকান্দির এক ডাক্তারি পড়ুয়া ছাত্র।

এছাড়া কামরূপ, বারপেটা, ধুবুরি ও করিমগঞ্জ জেলা থেকে দু’জন করে এবং দারাং, কাছার, দক্ষিণ সালমারা, গোয়ালপাড়া ও হোজাই জেলা থেকে একজন করে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার রাত থেকেই আসামজুড়ে ধরপাকড় শুরু হয়।

Comments (0)
Add Comment