নিউজিল্যান্ডে বাড়লো লকডাউনের মেয়াদ

কোভিড সংক্রান্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করেছে নিউজিল্যান্ড।
করোনায় সংক্রমণের সংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকায় এবং অকল্যান্ড থেকে রাজধানী ওয়েলিংটন পর্যন্ত ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে তারা এ মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলো।

বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন বলেন, প্রাথমিকভাবে আরোপ করা তিন দিনের লকডাউন আরও চার দিন বাড়ানো হবে।
তিন দিনের এ লকডাউন শুক্রবার (২৭ আগস্ট) রাতে শেষ হবে।

তিনি বলেন, ডেল্টা ভ্যারিয়েন্ট দেশে কতটা ছড়িয়ে পড়েছে তা এখন নিরপন করার চেষ্টা করছে নিউজিল্যান্ড।
এ সপ্তাহে অকল্যান্ডে ফের করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
আর এর মধ্যদিয়ে কোন ধরনের কমিউনিটি সংক্রমণ ছাড়াই দেশের ছয় মাসের চলার পথের অবসান ঘটে।

Comments (0)
Add Comment