দৌড়াও, বাঘ আসছে- সাকিবকে নিয়ে কোলকাতা নাইট রাইডার্স

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম আসরের বাকি অংশ শুরু হতে যাচ্ছে ১৯ সেপ্টেম্বর।
সংযুক্ত আরব আমিরাত পর্বে সাকিব আল হাসানকে ফিরে পাচ্ছে কলকাতা নাইট রাইডার্স।
এই ঘোষণা দিয়ে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে কেকেআর।

ওই ভিডিওতে কলকাতার জার্সিতে সাকিবকে নেটে বোলিং অনুশীলন করতে দেখা যায়।
২৯ সেকেন্ডের ওই ভিডিওর ক্যাপশনে হিন্দিতে লেখা, ‘ভাগ ভাগ ভাগ, আয়া শের আয়া শের’।
বাংলায় যার অর্থ ‘দৌড়াও, বাঘ আসছে।’

সাকিবকে বাঘ সম্বোধনে করা পোস্টে মজেছেন বিশ্বসেরা অলরাউন্ডারের ভক্তরা। অনেকেই আইপিএলের বাকি অংশে সাকিব যেন দুর্দান্ত পারফরম করে সেই প্রার্থনা করেছেন কমেন্টবক্সে।

Comments (0)
Add Comment