‘আফগান শরণার্থীদের দায়িত্ব নেবে না তুরস্ক’

তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেওয়ায় সেখানে পশ্চিমা দেশগুলোর পক্ষে কাজ করা আফগান নাগরিকদের গ্রহণ করে তুরস্ক ইউরোপের বোঝা বহনের দায়িত্ব নিতে পারে না।
প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট চার্লস মিশেল টেলিফোনে কথা বলার পর এরদোয়ানের উদ্ধৃতি দিয়ে সরকারের দেওয়া এক বিবৃতিতে এ কথা উল্লেখ করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, ‘আফগানিস্তানে ইউরোপীয় ইউনিয়ন মিশনের স্থানীয় কর্মচারীদের গ্রহণ করতে আমাদের অনুরোধ জানানো হয়েছে।’

তার বরাত দিয়ে ঐ বিবৃতে বলা হয়, ‘সদস্য দেশগুলোকে তাদের হয়ে কাজ করা এসব লোকের কেবল এ’কটি ছোট অংশগ্রহণে তাদের দরজা খুলে দিতে বলা হয়েছে।’

 

Comments (0)
Add Comment